Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি হামলার আশঙ্কায় হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্রের খবর, গোয়েন্দা সতর্কবার্তার পরেই ভারতীয় জনতা পার্টির (BJP) কেন্দ্রীয় কার্যালয় এবং সংলগ্ন সরকারি ভবনগুলিতে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, দিল্লির দীন দয়াল উপাধ্যায় (DDU) মার্গের অফিসগুলিকে টার্গেট করতে পারে জঙ্গিরা। আত্মঘাতী হামলা, গাড়ি বোমা বিস্ফোরণ কিংবা আইইডি (IED) বিস্ফোরণের মাধ্যমে নাশকতার ছক কষা হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই এলাকাটি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

সতর্কবার্তা পাওয়ার পরপরই দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি সমন্বয়ের মাধ্যমে কাজ শুরু করেছে:

  • কড়া নজরদারি: স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিটি গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
  • তল্লাশি অভিযান: রাস্তায় ব্যারিকেড বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ করে পরিত্যক্ত বস্তু বা দীর্ঘক্ষণ পার্ক করে রাখা যানবাহনের ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
  • বিশেষ দল মোতায়েন: বোম্ব ডিসপোজাল স্কোয়াড, স্নিফার ডগ ইউনিট এবং কুইক রিঅ্যাকশন টিমকে (QRT) হাই-অ্যালার্টে রাখা হয়েছে। পাশাপাশি দিল্লি ফায়ার সার্ভিসকেও যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় এবং ভিড় এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *