Darjeeling Mahakal Mandir | নিষিদ্ধ শর্ট স্কার্ট! দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে চালু পোশাক বিধি

Darjeeling Mahakal Mandir | নিষিদ্ধ শর্ট স্কার্ট! দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে চালু পোশাক বিধি

শিক্ষা
Spread the love


দার্জিলিং: দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে (Darjeeling Mahakal Temple) এবার চালু হল পোশাক বিধি। শর্ট স্কার্ট পরে এবার মহাকাল মন্দিরে ঢোকা যাবে না বলে নোটিশ জারি করেছে মহাকাল মন্দির পুজো কমিটি ও ওয়েলফেয়ার সোসাইটি। যেহেতু এই এলাকা প্রার্থনার জায়গা, মানুষের শ্রদ্ধা, বিশ্বাস ও ভাবাবেগের সঙ্গে জড়িত তাই সঠিক পোশাকেই এই মন্দিরে প্রবেশ করতে হবে। পুজো কমিটির সদস্য নবীন ছেত্রী জানান, যদি পর্যটকরা এই নিয়ম সম্পর্কে অবহিত না থাকেন তাহলে তাঁদের প্রবেশের সময় পোশাক দেওয়া হবে মন্দির কমিটির তরফে। সেই পোশাক পরে দর্শনের পর ফের তা মন্দির কমিটিকে ফিরিয়ে দিতে হবে। মন্দির কমিটির সদস্যরা বিষয়টি সম্পর্কে নজরদারি চালাবেন। দার্জিলিংয়ে থাকা পর্যটকরা অবশ্য মন্দির কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *