Dance Rehearsal | একসঙ্গে নাচের রিহার্সাল করছেন মহুয়া-কঙ্গনা-সুপ্রিয়া! লোকচক্ষুর আড়ালে শাসক-বিরোধীদের এত ভালো সম্পর্ক?

Dance Rehearsal | একসঙ্গে নাচের রিহার্সাল করছেন মহুয়া-কঙ্গনা-সুপ্রিয়া! লোকচক্ষুর আড়ালে শাসক-বিরোধীদের এত ভালো সম্পর্ক?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠানের জন্য চলছে জোরকদমে নাচের রিহার্সাল (Dance rehearsal)। বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের মেয়ের বিয়ে বলে কথা। সেখানে যোগ দেওয়ার জন্য শাসক-বিরোধী দুই দলের সাংসদেরা শুরু করেছেন নাচের প্র্যাকটিস। সেই দৃশ্য সামনে আসতেই হতবাক সকলে! একই ফ্রেমে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra), বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) সাংসদ সুপ্রিয়া সুলেকেকে।

শাসক ও বিরোধী শিবিরের বিরোধ প্রায়শই চোখে পড়ে। নানান ইস্যুতে তাঁদের মতানৈক্য দেখে অভ্যস্ত আমজনতা। কিন্তু লোকচক্ষুর আড়ালে তাঁদের এত ভালো সম্পর্ক! তা দেখে অবাক নেটাগরিকরা। বিজেপি সাংসদ তথা শিল্পপতি নবীন জিন্দলের মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজিত নাচের অনুষ্ঠানের রিহার্সাল করছেন  তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সাংসদ সুপ্রিয়া সুলেকে। তাঁদের এই ‘বন্ধুত্ব’ দেখে নানান মন্তব্য ধেয়ে এসেছে সামাজিক মাধ্যমে।

একজন লেখেন, ‘মহুয়া মৈত্র, সুপ্রিয়া সুলেকে কঙ্গনার সঙ্গে নাচছেন, যিনি পাঞ্জাবের কৃষকদের সন্ত্রাসবাদী বলেছিলেন। ধনকুবের বিজেপি সাংসদ নবীন জিন্দলের মেয়ের জন্য নাচের রিহার্সাল। এই দ্বিচারিতা স্পষ্ট এবং লজ্জাজনক। কাকে যে বিশ্বাস করব, আর কাকে করব, সেটাই বোঝা দায়।’

অপর একজন লেখেন, ‘দিনের বেলা বিরোধী, রাত হলে সবাই সবার বন্ধু হয়ে যায়… যারা কৃষকদের বিদ্রুপ করেন, দেশে বিভাজন ঘটান, ভিআইপি বিয়ে এলেই সবাই বন্ধু হয়ে যান।” অনেকের মতে, ক্যামেরা বন্ধ হলেই রাজনীতিকদের আসল চেহারা বোঝা যায় এবং আদর্শ মুছে গিয়ে সবাই এক বিশেষ মহলে শামিল হন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *