Damien Martyn Well being Replace | কোমা থেকে ফিরে অসাধ্য সাধন ড্যামিয়েন মার্টিনের, গিল শোনালেন অসি তারকার সুস্থতার অলৌকিক গল্প

Damien Martyn Well being Replace | কোমা থেকে ফিরে অসাধ্য সাধন ড্যামিয়েন মার্টিনের, গিল শোনালেন অসি তারকার সুস্থতার অলৌকিক গল্প

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাইশ গজে বিপক্ষ বোলারদের শাসন করতে তাঁকে বহুবার দেখা গিয়েছে। কিন্তু এবার জীবনের কঠিন পিচে মরণপণ লড়াই করে জয়ী হলেন ড্যামিয়েন মার্টিন (Damien Martyn)। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই কোমা থেকে বেরিয়ে এলেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন কিংবদন্তি ব্যাটার (Damien Martyn Well being Replace)। মার্টিনের স্বাস্থ্যের এই অভাবনীয় উন্নতির খবর নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ তথা কিংবদন্তি উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist)। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে গোটা ক্রিকেট বিশ্ব।

গিলক্রিস্ট জানিয়েছেন, ৫৪ বছর বয়সী মার্টিন কেবল কোমা থেকেই ফেরেননি, তিনি এখন কথাও বলতে পারছেন। আইসিইউ-তে চিকিৎসাধীন থাকলেও খুব শীঘ্রই তাঁকে সাধারণ বেডে স্থানান্তরিত করা হবে। গিলক্রিস্টের ভাষায়, “গত ৪৮ ঘণ্টায় যা ঘটেছে তা অবিশ্বাস্য। মার্টিন এখন কথা বলছে এবং চিকিৎসায় সাড়া দিচ্ছে। ওর পরিবারের কাছে এটা অলৌকিকের চেয়ে কম কিছু নয়।”

চিকিৎসকরা জানিয়েছেন, কোমা থেকে ফেরার পর মার্টিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অভাবনীয় গতিতে। নিজের চারপাশের মানুষের ভালোবাসা এবং শুভকামনায় তিনি নিজেও আপ্লুত। যদিও এখনও কিছু চিকিৎসা বাকি, তবে ভয়ের মেঘ অনেকটাই কেটে গিয়েছে।

মার্টিনের স্ত্রী আমান্ডা এই কঠিন সময়ে সংবাদমাধ্যম এবং ক্রিকেট প্রেমীদের ভূমিকার প্রশংসা করেছেন। গিলক্রিস্টের মাধ্যমে তিনি জানান, যে পরিমাণ যত্ন এবং শুভকামনা তাঁরা পেয়েছেন, তাতে তাঁরা কৃতজ্ঞ। আগামী কয়েক দিন পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালেই থাকতে হবে।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্টে ৪৪০৬ রান এবং ২০৮টি এক দিনের ম্যাচে ৫৩৪৬ রান করেছেন মার্টিন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে মোট ১৮টি শতরান। ২০০৩ সালে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের সেই অপরাজিত ৮৮ রানের ইনিংসটি আজও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে অমলিন। ২০০৬ সালে অবসর নেওয়ার পর দীর্ঘদিন ধারাভাষ্যকার হিসেবে কাজ করলেও গত কয়েক বছরে তিনি প্রচারের আড়ালে ছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *