Asia Cup | ক্রিকেটের মাঠেও ভারতের আক্রমণে ধরাশায়ী পাকিস্তান, ৭ উইকেটে জয় টিম ইন্ডিয়ার

Asia Cup | ক্রিকেটের মাঠেও ভারতের আক্রমণে ধরাশায়ী পাকিস্তান, ৭ উইকেটে জয় টিম ইন্ডিয়ার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ভারতীয় স্পিনারদের দাপটে ১২৭ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে এই রান তুলতে সক্ষম হয় পাক শিবির। এদিন ম্যাচের শুরুতেই পাক শিবিরে আঘাত হানেন হার্দিক-বুমরাহ জুটি। তবে এরপরেই পাক শিবিরকে সাজঘরের রাস্তা দেখাবার দায়িত্ব কাঁধে তুলে নেন কুলদীপ-অক্ষররা। একটা সময় মনে হচ্ছিল ১০০ রানের গণ্ডি পেরোতে পারবে না পাকিস্তান। তবে খেলার শেষের দিকে শাহিন আফ্রিদির ঝোড়ো ইনিংসে ভর করেই ১২৭ রান করতে সক্ষম হয় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ভারতীয় ওপেনাররা। মাত্র ১৩ বলে ৩১ রান করেন অভিষেক। তবে শুভমান ও অভিষেকের উইকেট পড়ে যেতেই খেলার হাল ধরেন অধিনায়ক সূর্যকুমার এবং তিলক বর্মা। শাইম আয়ুবের বলে আউট হওয়ার আগে তিলক বর্মার ব্যাট থেকে আসে ৩১ রান। এরপর ব্যাট করতে নামেন শিবম দুবে। তবে এরপর আর ভারতের উইকেট ফেলতে পারেনি পাকিস্তান। অধিনায়ক সুর্যকুমারের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৭ রানের এক ঝকঝকে ইনিংস। খেলার ১৬ তম ওভারে ২৪ বল বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটের সহজ জয় ছিনিয়ে নেয় ভারত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *