CV Ananda Bose | দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আজই পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

CV Ananda Bose | দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আজই পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত শনিবার রাতে শুরু হওয়া একটানা বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে উত্তরবঙ্গে। দার্জিলিং সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ধস নেমে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে প্রবল বর্ষণে জলোচ্ছ্বাস ও ধস নেমে মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। এই অবস্থায় দুর্যোগ পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে (North Bengal) যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখতে ইতিমধ্যেই রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে খোলা হয়েছে বিশেষ র‍্যাপিড অ্যাকশন সেল। যা ২৪ ঘণ্টা কাজ করবে। কোনওরকম সাহায্য চেয়ে এই র‍্যাপিড অ্যাকশন সেলে যোগাযোগ করতে পারবেন দুর্গতরা। রাজভবনের তরফে বিজ্ঞপ্তিতে একটি নম্বর এবং ইমেল আইডি দেওয়া হয়েছে।

এদিকে, সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন তিনি। সঙ্গে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে যাবেন হাসিমারা। সেখান থেকে সোমবারই নাগরাকাটার দিকে যাবেন। এরপর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মিরিকের দিকে যাবেন। অন্যদিকে, এদিন সকালেই উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতা থেকে বিমানে বাগডোগরা এসে তিনি সড়কপথে সোজা চলে যান নাগরাকাটায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *