উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়মিত টক দই খাওয়া অবশ্যই শরীরের জন্য ভালো। কেউ ওটসের সঙ্গে, আবার কেউ রায়তা বানিয়েও খান। তবে কিছু খাবার রয়েছে, যা দইয়ের সঙ্গে মিশিয়ে বা দই খাওয়ার পর খেলে সমস্যা দেখা দিতে পারে (Curd)।
সাইট্রিক ফল
টক দইয়ের সঙ্গে লেবুজাতীয় ফল একেবারেই খাওয়া উচিত নয়। এমনকি যে সব ফলে অ্যাসিডের পরিমাণ অত্যধিক বেশি, সেগুলো দইয়ের সঙ্গে খাবেন না। এতে শরীরে টক্সিনের মাত্রা বেড়ে যায় এবং অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা দেখা দেয়।
পেঁয়াজ
অনেকেই পেঁয়াজ দিয়ে রায়তা বানান। কিন্তু এতে গ্যাস-অম্বলের সমস্যা বাড়ে। টক দইয়ের সঙ্গে পেঁয়াজ খেলে শরীর গরম হয়ে যায়। পেঁয়াজ ও টক দই একসঙ্গে খেলে এটি সহজে হজম হবে না। ত্বকেও এর প্রভাব পড়তে পারে।
দুধ
দুধ থেকেই দই হলেও দু’টিকে একসঙ্গে খাওয়া যায় না। এই দুই খাবারেই প্রোটিন ও ফ্যাট রয়েছে। দুধ ও দই একসঙ্গে খেলে বুক জ্বালা, পেটব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
তেলে ভাজা খাবার
অনেকেই পরোটার সঙ্গে টক দই খান। যা মোটেই ভালো নয়। ভাজাভুজি খাবারের সঙ্গে টক দই খেলে মারাত্মক অ্যাসিডিটি হয়। এতে বদহজমের সমস্যা বাড়ে।
