Cristiano Ronaldo | টানা ৬ বিশ্বকাপে গোল! বিশ্বরেকর্ড গড়ে নতুন ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo | টানা ৬ বিশ্বকাপে গোল! বিশ্বরেকর্ড গড়ে নতুন ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ফুটবল বিশ্বের যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রথম ম্যাচে ছন্দহীন পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়লেও, দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনালেন পর্তুগালের এই মহাতারকা। উজবেকিস্তানের বিরুদ্ধে গোল করে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অসাধ্য সাধন করলেন তিনি।

এদিন উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগাল তারকা রোনাল্ডো গোল পেয়ে গেলেন ৬ মিনিটেই। ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি পেয়েছেন রোনাল্ডো। ম্যাচের ১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে গেছে পর্তুগাল। নুনো মেন্দেসের দারুণ এক ফ্রিকিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগাল।

প্রথম ম্যাচের পারফরম্যান্সের কারণে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সমালোচনার জবাব দারুণভাবে দিয়েছেন তিনি। উজবেকিস্তানের বিপক্ষে বিরতিতে যাওয়ার আগেই জোড়া গোল করেন এই মহাতারকা। ম্যাচের ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে করেছেন নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোল। পর্তুগালের জার্সিতে এটি তাঁর ১৪৫তম গোল। এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলে সবার ওপরে এখন রোনাল্ডো। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনাল্ডোর গোল এখন ১০।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেক হয়েছিল রোনাল্ডোর। তখন ১৭ নম্বর জার্সিধারী সেই তরুণ তুর্কি ইরানের বিরুদ্ধে গোল করে বিশ্বকাপে নিজের গোল করার খাতা খুলেছিলেন। এরপর পেরিয়ে গেছে দুই দশক। প্রতিটি বিশ্বকাপেই নিজের নামের প্রতি সুবিচার করেছেন তিনি।

  • ২০০৬: ইরানের বিরুদ্ধে গোল।
  • ২০১০: উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোল।
  • ২০১৪: ঘানার বিরুদ্ধে গোল।
  • ২০১৮: স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক এবং মরক্কোর বিরুদ্ধে গোল।
  • ২০২২: ঘানার বিরুদ্ধে গোল।
  • ২০২৬: উজবেকিস্তানের বিরুদ্ধে গোল করে পূর্ণ করলেন ষষ্ঠ বিশ্বকাপ গোল করার কীর্তি।

এই তালিকায় লিয়োনেল মেসিও ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। সোমবার রাতেই মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন। আর ঠিক তার পরদিনই টানা ছয় বিশ্বকাপে গোল করে রেকর্ড বইয়ে রোনাল্ডো বসলেন অনন্য উচ্চতায়। লুই ফিগোর হাত থেকে পাওয়া সাত নম্বর জার্সি পরে রোনাল্ডো গত ২০ বছর ধরে বিশ্ব ফুটবলে যে দাপট বজায় রেখেছেন, এই রেকর্ড তার এক জ্বলন্ত উদাহরণ।

২০১৪ বিশ্বকাপে চোটের কারণে সেরা ছন্দে পাওয়া না গেলেও, রোনাল্ডোর লড়াই থামেনি। কখনো হ্যাটট্রিক করে স্পেনের মতো শক্তিশালী দলকে কাঁপিয়েছেন, আবার কখনো কঠিন সময়ে দলকে গোল এনে দিয়েছেন। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে গোল করে তিনি আবারও প্রমাণ করলেন, বয়স শুধু একটি সংখ্যা মাত্র। ফুটবলপ্রেমীদের আশা, চলতি বিশ্বকাপে তাঁর এই ফর্ম অব্যাহত থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *