উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়লেই শুরু হয় পা ফাটার সমস্যা (Crack Heel)। তবে গরমকালেও অনেকে এই সমস্যায় ভোগেন। এই পা ফাটার নেপথ্যে থাকতে পারে কিছু শারীরিক সমস্যাও। সেগুলি কী কী, তা জেনে নিন।
সোরিয়াসিস
এই রোগের ক্ষেত্রে পা ফাটতে পারে। পায়ের তালুতে খোসার মতো চামড়া উঠতে থাকে এই রোগে। এটি ছড়িয়ে পড়তে পারে গোড়ালিতেও। এই রোগটি সাধারণত দীর্ঘস্থায়ী হয়।
পিটিরিয়াসিস রুবরা পাইলারিস (পিআরপি)
এটি একটি জিনবাহিত রোগ। এই রোগ যাঁদের আছে, শীতকালে তাঁদের হাত-পা প্রচণ্ড শুষ্ক হয়ে যায়। এবং সোরিয়াসিসের মতোই পা ফেটে যায়।
এগ জিমা
এই রোগের প্রভাবে ফাটতে পারে পা। এই রোগের মধ্যে সবচেয়ে বেশি যে উপসর্গটি দেখা যায়, তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে অ্যাটপিক ডার্মাটাইটিস। সারা দেহের যে কোনও স্থানেই এই রোগ হতে পারে।
