Cough Syrup | কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যু, পুলিশের জালে প্রস্তুতকারক সংস্থার মালিক

Cough Syrup | কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যু, পুলিশের জালে প্রস্তুতকারক সংস্থার মালিক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কাশির সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনায় ওষুধ প্রস্তুতকারক সংস্থার মালিককে গ্রেপ্তার করল পুলিশ। চেন্নাই থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রঙ্গনাথন।

সম্প্রতি মধ্যপ্রদেশ ও রাজস্থানে পর পর বেশ কয়েকটি শিশুর মৃত্যু হয়। তা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। পঞ্জাব, হরিয়ানাতেও একই ওষুধ খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। ‘বিষাক্ত’ কাশির সিরাপ খেয়েই এই পরিণতি বলে অভিযোগ ওঠে। ‘স্রেসান ফার্মা’ নামে তামিলনাডুর একটি সংস্থা ওই ওষুধ তৈরি করেছিল। সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে এবার গ্রেপ্তার হলেন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘স্রেসান ফার্মা’র মালিক রঙ্গনাথন। বুধবার গভীর রাতে চেন্নাই থেকে তাঁকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি শিশুমৃত্যুর পর ওই সংস্থার তৈরি সিরাপ পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায়, ওই সিরাপে রয়েছে ৪৮.৬ শতাংশ ডাই-ইথাইল গ্লাইকল (ডিইজি)। এটি একটি ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যা কিডনি বিকল করে দিতে পারে। তাছাড়া, ডিইজি মেশানো ওই সিরাপ খেলে লিভার এবং স্নায়ুতন্ত্রেরও মারাত্মক ক্ষতি হতে পারে। ঘটতে পারে মৃত্যুও। ন’টি রাজ্যে ওই সিরাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *