Cooch Behar Zilla Parishad | কোচবিহার জেলা পরিষদেও পরিবর্তনের হাওয়া! তৃণমূলের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা চিঠি দলেরই সিংহভাগ সদস্যের

শিক্ষা
Spread the love


কোচবিহার: কোচবিহার জেলা পরিষদের (Cooch Behar Zilla Parishad) তৃণমূল (TMC) সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনলেন খোদ তৃণমূলের সদস্যরাই। কয়েকদিন আগেই নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ হিমানী ঈশোরের বাড়িতে অনাস্থা সংক্রান্ত বিষয় নিয়ে গোপন মিটিংয়ের খবর করে উত্তরবঙ্গ সংবাদ। সেই খবরকে সত্যি প্রমাণিত করেই মঙ্গলবার জেলা পরিষদের ১৭ সদস্য সই করে জেলা শাসকের মাধ্যমে ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থার চিঠি জমা দেন। তবে হিমানি ঈশোরের বাড়িতে উপস্থিত থাকা ১৯ সদস্য অনাস্থার চিঠিতে সই করেননি। জানা গিয়েছে, বিশেষ সমস্যার কারণে অনুপস্থিত ছিলেন দুই জন।

কোচবিহার জেলা পরিষদে মোট ৩৪ টি আসন রয়েছে। গত নির্বাচনে এর মধ্যে ৩২ টি আসনে তৃণমূল ও দুটি আসনে বিজেপি (BJP) জয় পায়। বোর্ড গঠন করে তৃণমূল। গত ৪ মে বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর থেকেই পরিস্থিতির আমুল পরিবর্তন হয়েছে। সভাধিপতি মাঝেমধ্যে জেলা পরিষদে এলেও সহ সভাধিপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষ, সদস্যরা কেউই প্রায় জেলা পরিষদে আসেন না। এর ফলে গত প্রায় চার মাস ধরে জেলা পরিষদ কার্যত অকেজো হয়ে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার অনাস্থা আনলেন তৃণমূলের সিংহভাগ জয়ী সদস্য। এখন এই পরিস্থিতিতে সভাধিপতি পদত্যাগ করেন কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *