Cooch Behar Information | বিরোধীদের ওপর হামলা-লুটপাটের অভিযো! কোচবিহারে ফের তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার

Cooch Behar Information | বিরোধীদের ওপর হামলা-লুটপাটের অভিযো! কোচবিহারে ফের তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার

শিক্ষা
Spread the love


গোরহরি দাস, কোচবিহার: ফের পুলিশের জালে শাসকদলের আরও এক প্রভাবশালী নেতা। এবার বিরোধীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও শ্লীলতাহানির মতো একাধিক গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন কোচবিহার ১-বি ব্লকের তৃণমূল সভাপতি আব্দুল কাদের। সোমবার সকালে কোচবিহারের গুড়িয়াহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এদিন দুপুরেই তাঁকে কোচবিহার আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত তৃণমূল নেতা আব্দুল কাদেরের বিরুদ্ধে নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট এবং নারীদের শ্লীলতাহানি করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন সকালে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত কয়েকদিনের ব্যবধানে কোচবিহারে এই নিয়ে পরপর দু’জন তৃণমূলের ব্লক সভাপতি গ্রেপ্তার হলেন। জেলা রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এই নেতাদের একের পর এক গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা ও রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *