Cooch Behar | স্থানীয়দের মারধরের জের! পুলিশ সুপারকে বহিষ্কারের দাবিতে কোচবিহার থানা ঘেরাও বিজেপির

Cooch Behar | স্থানীয়দের মারধরের জের! পুলিশ সুপারকে বহিষ্কারের দাবিতে কোচবিহার থানা ঘেরাও বিজেপির

খেলাধুলা/SPORTS
Spread the love


কোচবিহার: প্রতিবেশী মহিলা ও শিশুদের উপর পুলিশ সুপারের মারধর কাণ্ডে বিতর্ক ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠেছে। পুলিশ সুপার (Cooch Behar SP) দ্যুতিমান ভট্টাচার্যকে বহিষ্কারের দাবিতে কোতোয়ালি থানা (Police Station) ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। এদিকে, ঘটনার সঠিক তদন্তের দাবিতে গ্লোবাল এনভায়রনমেন্ট কনসারভেটিভ অর্গানাইজেশনের পক্ষ থেকে অভিযোগ জমা পড়ল মহিলা কমিশনে।  পুলিশ সুপারের বাংলোর সামনে পথ অবরোধ থেকে ধৃত ১০ জনকে বুধবার কোচবিহার আদালতে (Cooch Behar Court docket) তোলা হয়। আক্রান্ত আইনজীবী মল্লিকা কার্জি সহ তিনজন মহিলাকে জামিন দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে দুইদিনের পুলিশি ও তিনজনকে জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়।

তবে ধৃতদের বিরুদ্ধে পুলিশ মিথ্যে মামলা দিয়েছে বলে দাবি করেছেন ধৃতদের আইনজীবী শিবেন্দ্রনাথ রায়। তাঁর কথা, ‘স্যান্ডো গেঞ্জি, হাফপ্যান্ট ও মাথায় ফেট্টি বাঁধা একজন সমাজবিরোধীকে বাঁচাতে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দিয়েছে। তারা পথ অবরোধ করেছিল। কিন্তু মামলায় খুনের চেষ্টার ধারাও দেওয়া হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

বিকেলের দিকে ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামে বিজেপি। বিধায়ক নিখিলরঞ্জন দে’র নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল করে কোতোয়ালি থানায় হাজির হয়। সেখানে বেশকিছুক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশ সুপারের বহিষ্কারের দাবিতে একটানা স্লোগান তোলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *