Cooch Behar | গভীর রাতে বাড়িতে ঢুকে চুরি! লন্ডভন্ড জিনিসপত্র, আতঙ্ক এলাকায়

Cooch Behar | গভীর রাতে বাড়িতে ঢুকে চুরি! লন্ডভন্ড জিনিসপত্র, আতঙ্ক এলাকায়

শিক্ষা
Spread the love


কোচবিহার: গভীর রাতে বাড়িতে ঢুকে চুরি (Steal Case)! কোচবিহারের (Cooch Behar) ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘর লন্ডভন্ড করে জিনিসপত্র নিয়ে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে কোচবিহারের বিসর্জন ঘাট লাগোয়া একটি বাড়িতে চোরের দল দ্বিতল বাড়িটির ফ্যানলাইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের ভেতরে থাকা আলমারি, শোকেস, খাট সমস্ত কিছু খুলে, ভাঙচুর করে বলে অভিযোগ। ঘরে থাকা মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিএম অফিসের কর্মী আশিস চক্রবর্তীর ছেলে কলকাতায় পড়াশোনা করেন। আশিসবাবুর স্ত্রীও কলকাতায় ছেলের কাছেই বেশি থাকেন। আশিসবাবুও কোচবিহারের বাড়িতে থাকলেও ছুটিতে মাঝেমধ্যে তিনি ছেলের কাছে কলকাতায় যান। জানা গিয়েছে, দু’দিন আগে বরাবরের মতো বাড়িঘর তালা মেরে তিনি কলকাতায় গিয়েছিলেন। এর মধ্যে গতকাল গভীর রাতে তাঁর পাশের বাড়ির এক বৃদ্ধা আশিসবাবুর ঘরে আলমারি ভাঙার শব্দ পান। এরপর তিনি সবাইকে ডাকাডাকি করেন। বাসিন্দারা জড়ো হয়ে আশিসবাবুকে জানানোর পাশাপাশি পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে ভেতরে সমস্ত জিনিস তছনছ অবস্থায় পড়ে রয়েছে। কি কি জিনিস খোয়া গিয়েছে তা নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না। এদিন কলকাতা থেকে কোচবিহারের উদ্দেশে রওনা হয়েছেন আশিস চক্রবর্তী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *