Cooch Behar | কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ, রিপোর্ট নিলেন অমিত শা

Cooch Behar | কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ, রিপোর্ট নিলেন অমিত শা

শিক্ষা
Spread the love


শিবশংকর সূত্রধর, কোচবিহার: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এবার সেই ঘটনার রিপোর্ট নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। মঙ্গলবার তিনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)-কে ফোন করেন। জানা গিয়েছে, দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়।

নিশীথ প্রামাণিক বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এদিনের ঘটনা সম্পর্কে জানতে চেয়েছিলেন। তাঁকে বিস্তারিত জানিয়েছি।’ এদিন যখন শুভেন্দুর গাড়ি ভাঙচুর করা হয় তখন সেই গাড়িতে নিশীথও ছিলেন।

এদিন কোচবিহার (Cooch Behar)  শহর লাগোয়া খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। কাঠগড়ায় তোলা হয় তৃণমূল কংগ্রেসকে। অভিযোগ, ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় খাগড়াবাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উদয়ন গুহ ও পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই কাজ করিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। বিষয়টি নিয়ে আদালতে যাওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুভেন্দু অধিকারী বলেন, ‘পুলিশ আমাকে খুন করতে চেয়েছিল। এই ঘটনার প্রত্যক্ষ আসামী যদি উদয়ন গুহ হন, তাহলে পরোক্ষ আসামী দ্যুতিমান ভট্টাচার্য। ওদের সঙ্গে কোর্টে দেখা হবে। আশঙ্কার কথা মাথায় রেখে আগেই গভর্নর, ডিজিপি, মুখ্যসচিব সহ নানা জায়গায় রাতেই চিঠি দিয়ে জানিয়েছিলাম।’ পালটা উদয়ন গুহ বলেছেন, ‘শুভেন্দু অধিকারী সবসময় উসকানিমূলক কার্যকলাপ করেন। উনি কোচবিহারে আসবেন আর কোচবিহারবাসী ধান-দুর্বা দিয়ে ওনাকে বরণ করবেন এরকমটা আশা করে তো লাভ নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *