Cooch Behar | কাটমানি ফেরত চেয়ে সিতাইয়ে ‘ধুন্ধুমার’! সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের

Cooch Behar | কাটমানি ফেরত চেয়ে সিতাইয়ে ‘ধুন্ধুমার’! সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের

ভিডিও/VIDEO
Spread the love


কোচবিহারঃ কাটমানি ফেরতের দাবিতে রবিবার উত্তাল হয়ে উঠল কোচবিহারের (Cooch Behar) সিতাই (Sitai) এলাকা। তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে। সেই টাকা ফেরতের দাবিতেই এদিনের আন্দোলন বলে দাবি তাঁদের।

রবিবার সকালে বিক্ষোভ শুরু হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে স্লোগান দেন এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ প্রতারিত হয়েছেন এবং প্রশাসনের উচিত পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এদিকে এই ঘটনার পরেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও বিধায়ক সঙ্গীতা রায় এলাকায় নেই। বিক্ষোভকারীদের দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন। যদিও এই অভিযোগের বিষয়ে সাংসদ বা বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *