Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

খেলাধুলা/SPORTS
Spread the love


কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar) চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগ (allegation) উঠল। ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন এমএসভিপি সৌরদীপ রায়।

জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বাসিন্দা নৃপেন্দ্রচন্দ্র কুণ্ডু স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তাঁকে বৃহস্পতিবার এমজেএন মেডিকেলে আনা হয়। এই বিষয়ে তাঁর ছেলে অনুরুদ্ধ কুণ্ডু বলেছেন, ‘প্রথমে বাবাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে সিসিইউতে ভর্তির জন্য মেডিকেলে রেফার করে দেওয়া হয়। কিন্তু এখানে ভর্তি করা হলেও তারা সিসিইউতে না রেখে সাধারণ বেডে রেখে চিকিৎসা করছিল। শুক্রবার দুপুরে একটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাবা মারা যান।’

চিকিৎসার গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। ঘটনা প্রসঙ্গে এমএসভিপি বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, সিসিইউতে ফাঁকা বেড ছিল না। ওনাকে যে সিসিইউতে রাখতে হবে সে বিষয়ে আলিপুরদুয়ার হাসপাতাল থেকে আগাম খবরও দেওয়া হয়নি। তবে প্রকৃতপক্ষে ঘটনাটি কী হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *