Coconut Water | ত্বকের পরিচর্যা করুন ডাবের জল দিয়ে! কীভাবে ব্যবহার করবেন জানুন…

Coconut Water | ত্বকের পরিচর্যা করুন ডাবের জল দিয়ে! কীভাবে ব্যবহার করবেন জানুন…

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে রোদে বেরোলেই অনেকের ত্বক লালচে হয়ে যায়। এমনকি কালচে দাগছোপও পড়ছে ত্বকে। এক্ষেত্রে এই দাগছোপ কমানোর জন্য ভরসা করতে পারেন ডাবের জলে (Coconut Water)। কীভাবে এটি ত্বকের পরিচর্যায় ব্যবহার করবেন, তা জানুন।

স্ক্রাবিং

বাইরে থেকে ফেস স্ক্রাব কেনার দরকার নেই। বাড়িতেই এক কাপ ডাবের জলের সঙ্গে দু’চামচ চিনি বা কফি পাউডার মিশিয়ে মুখে মালিশ করুন। এতে ত্বকের মৃতকোষ, ধুলোময়লা উঠে যাবে।

মাস্ক

ঘরোয়া ফেস মাস্ক তৈরি করতে পারেন ডাবের জল দিয়ে। ত্বক অত্যধিক শুষ্ক হলে পেঁপে বাটার সঙ্গে ডাবের জল ও মধু মিশিয়ে মুখে মাখতে পারেন। সপ্তাহে ২ দিন এই মাস্ক মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিতে হবে।

টোনার

ডাবের জলের সঙ্গে গ্রিন টি মিশিয়ে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। রোদে বেরোনোর আগে মুখ পরিষ্কার করে এই টোনার লাগিয়ে নিলে ত্বকে কালচে দাগ পড়বে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *