CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

CM Thalapathy Vijay | রাজনৈতিক চাপে পিছুটান! জ্যোতিষীকে ওএসডি পদ থেকে সরালেন মুখ্যমন্ত্রী বিজয়

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথগ্রহণের কয়েক দিনের মধ্যেই বড়সড় রাজনৈতিক বিতর্কের মুখে পড়ে পিছু হটলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় (CM Thalapathy Vijay) । নিজের দপ্তরের ওএসডি (OSD) পদে নিযুক্ত জ্যোতিষী রাধন পন্ডিত ভেটরিভেলের নিয়োগ বুধবার বাতিল করেছেন তিনি। একদিকে যখন জ্যোতিষী নিয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময়েই বিধানসভায় বড় ব্যবধানে আস্থাভোটে জয়ী হয়ে নিজের গদি সুরক্ষিত করলেন বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজ়গম’ (TVK)

তামিলনাড়ুর রাজনীতিতে জ্যোতিষী রাধনের (Astrologer Radhan Pandit) বিশেষ খ্যাতি রয়েছে। ভোটগণনার আগেই তিনি বিজয়ের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এমনকি বিজয়ের শপথগ্রহণের সময় পরিবর্তনের পিছনেও ছিল রাধনের পরামর্শ। তাঁর কথামতোই রবিবার বিকেল পৌনে ৪টের বদলে সকাল ১০টায় ‘পবিত্র মুহূর্তে’ শপথ নেন বিজয়। উপহার হিসেবে মঙ্গলবারই তাঁকে ওএসডি এবং ‘মুখ্যমন্ত্রীর রাজনৈতিক পরামর্শদাতা’ পদে নিয়োগ করা হয়। কিন্তু প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একজন ‘অনভিজ্ঞ’ জ্যোতিষীর নিয়োগ ঘিরে ডিএমকে, এডিএমকে-র পাশাপাশি সহযোগী দলগুলিও তীব্র আপত্তি জানায়। ফলে সমালোচনার মুখে পড়ে বুধবার আস্থাভোটের আগেই সেই নিয়োগ বাতিলের বিজ্ঞপ্তি জারি করেন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব।

নিয়োগ বিতর্ক সামাল দেওয়ার পরেই বিধানসভায় বড় জয় পান বিজয়। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৭টি ভোট (বিজয় দুটি আসনে জেতায় বিধায়ক সংখ্যা কমে ২৩৩ হওয়ায় জাদুসংখ্যা ১১৭)। ভোটাভুটিতে বিজয়ের পক্ষে পড়ে ১৪৪টি ভোট। টিভিকে-র ১০৭ জন বিধায়ক ছাড়াও কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে এবং আইইউএমএল বিধায়করা তাঁকে সমর্থন জানান। সবথেকে বড় চমক ছিল এডিএমকে শিবিরে। দলীয় নির্দেশ উপেক্ষা করে প্রায় ২৫ জন এডিএমকে বিধায়ক বিজয়ের আনা আস্থাপ্রস্তাবে সমর্থন দেন।

জ্যোতিষীর পরামর্শে ভাগ্য সুপ্রসন্ন হলেও, প্রশাসনিক স্বচ্ছতা রক্ষায় সহযোগীদের চাপে পিছু হটা বিজয়ের জন্য প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা ছিল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *