CM Suvendu Adhikari meet with Union Jal Shakti Minister C R Patil

CM Suvendu Adhikari meet with Union Jal Shakti Minister C R Patil

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


প্রত্যন্ত গ্রামের অলিগলিতেও পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। গঙ্গা বক্ষেও হবে সাফাই অভিযান! এতবছর রাজ্যে কেন্দ্রের ‘জল জীবন মিশন’ থেকে ‘নমামি গঙ্গে’ প্রকল্প গতি পায়নি। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে বৈঠকের পর বড় আশ্বাস বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সমাজমাধ্যমে বৈঠকের ছবি পোস্ট করে মুখ‌্যমন্ত্রী শুভেন্দু জানান, কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান কর্মসূচি ‘জল জীবন মিশন’ এখন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে পুরোদমে বাস্তবায়িত হতে চলেছে। এই মিশনটি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী ভাবনারই প্রতিফলন, যার লক্ষ্য হল রাজ্যের প্রতিটি বাড়িতে, এমনকি প্রত্যন্ত প্রান্তেও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া।

তিনি লেখেন, ‘দীর্ঘদিন ধরে আগের সরকার ইচ্ছাকৃতভাবে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে বাধা তৈরি করেছিল। সেগুলিকে ইচ্ছাকৃতভাবে গতিহীন করে রেখেছিল। নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অন্যায্যভাবে প্রকল্পগুলির কৃতিত্ব দাবি করারও চেষ্টাও চালায় আগের সরকার।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

আরও পড়ুন:

তিনি জানান, জলশক্তি মিশনের অধীনে নমামি গঙ্গে, জলশক্তি অভিযানের মতো প্রকল্পে শুধুমাত্র রাজ‌্য সরকারই লাভবান হবে না, জাতীয় ক্ষেত্রেও তা অত‌্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ‘জল জীবন মিশন’-এর ‘মউ’ স্বাক্ষর করেছে রাজ‌্য। কেন্দ্রের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর করায় রাজ‌্য পাবে ৩৯ হাজার কোটি টাকা। দ্রুতগতিতে প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
ফুটবল বিশ্বযুদ্ধ‘ – এর পাতায়।

চোখ রাখুন

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *