CM Suvendu Adhikari | নেপালে বিপর্যয়ের পর উত্তরবঙ্গ নিয়েও সতর্ক রাজ্য, মঙ্গলবারই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে শুভেন্দু!

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রতিবেশী দেশ নেপালে ভয়াবহ হড়পার (Nepal Flash Flood) এবার উত্তরবঙ্গ (North Bengal) নিয়েও সতর্ক রাজ্য। পরিস্থিতি খতিয়ে দেখে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে আগামী মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

সরকারি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছে উত্তরকন্যায় (Uttarkanya) উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে এক উচ্চপর্যায়ে প্রশাসনিক বৈঠকে (Administrative assembly) বসবেন মুখ্যমন্ত্রী। হিমবাহ গলা জল পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসে যাতে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলকে প্লাবিত করতে না পারে, তা নিয়ে ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। বৈঠকে বর্তমান পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে একাধিক গুরুত্বপূর্ণ আগাম সতর্কতামূলক ও প্রতিরোধমূলক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উত্তরকন্যার এই বৈঠক সেরে মুখ্যমন্ত্রীর কালিম্পং যাওয়ারও কথা রয়েছে।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই উত্তরবঙ্গ উন্নয়ন এবং পাহাড়ের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন শুভেন্দু। এর আগে পাহাড়ে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, রাজনৈতিক বা পর্যটনের উদ্দেশ্যে নয়, সম্পূর্ণ কাজের তাগিদেই উত্তরবঙ্গে যাতায়াত করবেন তিনি। সাম্প্রতিক নেপাল বিপর্যয়ের পর তাঁর এই ত্বরিত উত্তরবঙ্গ সফর এবং প্রশাসনিক পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জলপ্রলয়ের আশঙ্কা এড়িয়ে উত্তরবঙ্গকে সুরক্ষিত রাখতে এদিনের বৈঠকে প্রশাসন কী কী কড়া নির্দেশিকা জারি করে, এখন সেদিকেই তাকিয়ে সবপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *