CM Shuvendu Adhikari | আগের সব সামাজিক প্রকল্পই জারি থাকবে, নবান্ন থেকে আমজনতাকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

CM Shuvendu Adhikari | আগের সব সামাজিক প্রকল্পই জারি থাকবে, নবান্ন থেকে আমজনতাকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি (Social Welfare Schemes) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Shuvendu Adhikari)। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, রাজ্যে আগে থেকে চালু থাকা কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করছে না তাঁর সরকার। অর্থাৎ, সাধারণ মানুষ যেসব প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তা ভবিষ্যতেও জারি থাকবে।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। নির্বাচনের পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল, সরকার পরিবর্তনের ফলে আগের প্রকল্পগুলো চালু থাকবে কি না। সেই জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না।”

তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু কঠোর নিয়মের কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, “অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না।” মূলত সরকারি অর্থের অপচয় রুখতে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতেই এই স্ক্রিনিং বা যাচাইকরণ প্রক্রিয়া চালানো হবে বলে মনে করা হচ্ছে। প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের কোটি কোটি উপভোক্তার জন্য অত্যন্ত স্বস্তিদায়ক বলে মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *