CM Mamata Banerjee Supreme Court docket | সুপ্রিম কোর্টে নজির! আদালতে শুভেচ্ছায় ভাসলেন মমতা

CM Mamata Banerjee Supreme Court docket | সুপ্রিম কোর্টে নজির! আদালতে শুভেচ্ছায় ভাসলেন মমতা

ব্লগ/BLOG
Spread the love


নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত মামলার শুনানিতে অংশ নিতে বুধবার সুপ্রিম কোর্টে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Supreme Court docket)। প্রধান বিচারপতির এজলাসে শুনানি শেষে সুপ্রিম কোর্ট চত্বরে তাঁকে ঘিরে আইনজীবী, সংবাদমাধ্যম এবং রাজনৈতিক মহলের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বুধবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের বক্তব্য পেশ করে এজলাস থেকে বেরোনোর সময় আইনজীবী আথার আমির খান তাঁর লেখা বই ‘বিয়ন্ড হেডলাইন্স – ভলিউম ওয়ান, দ্য মিডিয়াম অ্যান্ড ইটস মিউটেশন্স’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। সেই বই হাতে নিয়েই গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।

বুধবার সকাল থেকেই বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে (Supreme Court docket) নিজেই সওয়াল করবেন সেই আবহ তৈরি হয়ে গিয়েছিল। সকাল সাড়ে দশটার কিছু আগে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পৌঁছোনোর আগেই আদালত সংলগ্ন রাস্তা ও চত্বর ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তায়। চারিদিকে ক্যামেরাম্যান ও সাংবাদিকদের ভিড়, প্রশ্ন আর লাইভ আপডেটের ব্যস্ততায় দিল্লি পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। সুপ্রিম কোর্টের অন্দরেও একই ছবি। উৎসুক আইনজীবী, কর্মী ও সাংবাদিকদের ভিড়।

শুনানি শেষে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট ছেড়ে বেরিয়ে আসছেন, তখন ভিড়ের মধ্য থেকে ভেসে ওঠে ‘জয় বাংলা’ ধ্বনি। আদালতের করিডর জুড়ে আইনজীবীদের ভিড়। কেউ করমর্দনের জন্য এগিয়ে আসছেন, কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত। আইনজীবীদের অনেকে প্রকাশ্যেই প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীর দৃঢ়তার।

এদিকে দলনেত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন ভূমিকায় অবতরণের পর তৃণমূল দলের মধ্যেও শুরু হয়েছে আলোচনা। এদিন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে, প্রধান বিচারপতির এজলাসে তাঁর সওয়াল-জবাব শুনেছেন তিনি। আদালত থেকে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোর্টের ইতিহাসে নজির গড়লেন মমতাদি। আজ শত শত আইনজীবী তাঁকে দেখার জন্য ভিড় করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘সারা ভারত আজ দেখেছে, মানুষ কুর্নিশ জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের নানা প্রান্ত থেকে ফোন পেয়েছি। এমনকি এক বিজেপি নেতাও ফোন করে বলেছেন, বাঙালি হিসেবে আজ তিনি গর্বিত। নেত্রীকে এই ভূমিকায় দেখে দল আরও উদ্দীপিত, বিশেষ করে ভোটের আগে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *