CM Mamata Banerjee | “রাজ্যের রান্নার গ্যাস বাইরে পাঠানো চলবে না”, অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

CM Mamata Banerjee | “রাজ্যের রান্নার গ্যাস বাইরে পাঠানো চলবে না”, অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনী সফরের আগে (Meeting Election 2026) রান্নার গ্যাসের জোগান ও মজুত নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার পূর্বনির্ধারিত সূচি মেনে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল উড়ে যাওয়ার আগে তিনি স্পষ্ট জানান, এ রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস (LPG) কোনওভাবেই বাইরে পাঠানো চলবে না। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আবহে দেশে গ্যাসের জোগান নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচনের সময় ভিনরাজ্য থেকে প্রায় ১০ লক্ষ সরকারি কর্মী ও জওয়ানেরা এ রাজ্যে ডিউটি করতে আসবেন। তাঁদের রান্নার গ্যাসের জোগান দিতে গিয়ে বাংলার সাধারণ মানুষের যেন কোনো সমস্যা না হয়, তা নিয়ে তিনি প্রশাসন ও কেন্দ্রীয় সরকারকে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। পাশাপাশি কেরোসিন তেলের জোগান কিছুটা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ গ্যাসে রান্না করায় এই সমস্যা আরও প্রকট। এছাড়া অতিরিক্ত ভোটার তালিকা নিয়েও এদিন সরব হন তৃণমূল সুপ্রিমো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *