CM Mamata Banerjee | ‘মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছেন তাঁদের প্রণাম’, প্রজাতন্ত্র দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

CM Mamata Banerjee | ‘মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছেন তাঁদের প্রণাম’, প্রজাতন্ত্র দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে সমগ্র দেশবাসীর উদ্দেশে শুভচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই।’

রবিবার প্রজাতন্ত্র দিবসকে (Republic Day 2025) কেন্দ্র করে রেড রোডে (Crimson Highway) বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী-আমলা ও প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই।’

এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। এই বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে সংবিধানের মূল ভিত্তি তথা সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অক্ষুন্ন রাখার।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *