CM Mamata Banerjee | ‘বাম-ডান ভুলে একজোট হোন’, বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মমতার

CM Mamata Banerjee | ‘বাম-ডান ভুলে একজোট হোন’, বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক মমতার

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানান তিনি। কেরলের একটি বিতর্কিত নির্দেশিকাকে হাতিয়ার করে কমিশন ও গেরুয়া শিবিরের ‘গোপন আঁতাঁত’ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

কমিশনের নথিতে বিজেপির সিলমোহর!

কেরলে নির্বাচন কমিশনের একটি পুরোনো নির্দেশিকাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, ২০১৯ সালের ওই নির্দেশিকার লেটারহেডে বিজেপির প্রতীক ও সিলমোহর ছিল। সেই খবরের প্রতিলিপি হাতে নিয়ে মমতা প্রশ্ন তোলেন, “কমিশনের নোটিফিকেশনে কেন বিজেপির চিহ্ন থাকবে? কমিশন আসলে কার ইশারায় চলছে?” তাঁর দাবি, এই ঘটনা প্রমাণ করে দেয় যে বিড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে এবং কমিশন নিরপেক্ষতা হারিয়েছে।

তালিকায় অস্বচ্ছতার অভিযোগ

সোমবার মধ্যরাতে কেন এসআইআর (SIR)-এর সাপ্লিমেন্টারি তালিকা বেরোল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। বুথ বা ব্লক স্তরে কেন এখনও তালিকা টাঙানো হয়নি, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, “স্বচ্ছতা থাকলে তালিকা বের করতে এত ভয় কেন? নিশ্চয়ই কোনো কারচুপি করা হয়েছে।” তিনি অভিযোগ করেন, একতরফাভাবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সুবিধা করে দিতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কে বাম, কে ডান ভুলে যান। এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করুন।” তিনি পরিষ্কার জানান, তাঁর দলের সমর্থনের প্রয়োজন নেই, কিন্তু দেশের স্বার্থে সকলকে মানুষের পাশে দাঁড়াতে হবে। কেন্দ্রীয় সংস্থা এবং কমিশনের ‘স্বৈরতন্ত্রের’ বিরুদ্ধে সরব হওয়ার জন্য তিনি সব দলকে এক মঞ্চে আসার বার্তা দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *