CM Mamata Banerjee | ‘বাংলাকে চালাবে বাংলাই, দিল্লি নয়’, জলপাইগুড়ি থেকে কেন্দ্রকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee | ‘বাংলাকে চালাবে বাংলাই, দিল্লি নয়’, জলপাইগুড়ি থেকে কেন্দ্রকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, অসম থেকে বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিস প্রসঙ্গে প্রথম থেকেই সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এবার উত্তরবঙ্গ সফরে (North Bengal) এসে সেই ইস্যুতেই কেন্দ্রকে ফের কড়া আক্রমণ শানালেন মমতা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, ‘বাংলাই চালাবে বাংলা, দিল্লি নয়।’

তিনদিনের সফরে মঙ্গলবারই উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী। আর বুধবার জলপাইগুড়িতে (Jalpaiguri) সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানমঞ্চ থেকেই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। তোমরা আমাদের কন্ট্রোল করতে পারবে না।’ এরপরই পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গেও কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ীকে শ্রমিক পরিবারকে ফিরিয়ে এনেছি। তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও পাবেন তাঁরা।’

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার প্রসঙ্গেও মমতা বলেন, ‘বাংলায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। আমি বলব বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না। অসম থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে নোটিস দিচ্ছে। আমরা মাতৃভাষায় কথা বলব। আর অন্য ভাষাকেও সম্মান করব।’ এরপরই কেন্দ্রের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ‘যে দেড় কোটি বাইরের রাজ্যের মানুষ বাংলায় থাকেন, তাঁদের সরকারি পরিষেবা দিই আমরা। অথচ ডবল ইঞ্জিন সরকার আমাদের পরিযায়ী ভাইবোনদের মেরে তাড়ায়।’ এরপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘দেখি কার কত সাহস, কত অত্যাচার করতে পারে?’

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করেও মুখ্যমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, ‘দেশের নেতা সেই হবে যে দেশ বোঝে। যে জাতপাতে ভাগ করে সে দেশের নেতা না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *