CM Mamata Banerjee | আনন্দপুর অগ্নিকাণ্ড! মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও সিভিক ভলান্টিয়ারের চাকরি, ঘোষণা মমতার

CM Mamata Banerjee | আনন্দপুর অগ্নিকাণ্ড! মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও সিভিক ভলান্টিয়ারের চাকরি, ঘোষণা মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Anandapur Hearth Case) স্বজনহারা পরিবারগুলোর জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে তিনি ঘোষণা করেন, মৃতদের পরিবার পিছু রাজ্য সরকার ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে। পাশাপাশি, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তিনি ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠান। রাজ্য সরকারের সাহায্যের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা দুটিও (মোমো ও ডেকরেটর কোম্পানি) ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। মুখ্যমন্ত্রী এদিন কড়া ভাষায় বলেন, “মৃতদের পরিবারকে সিভিকের চাকরি দিতে হবে। আমরা কিন্তু অমানবিক নই।”

এদিকে আনন্দপুরের ভস্মীভূত গোডাউন থেকে এখনও পর্যন্ত ১৬টি ঝলসে যাওয়া দেহাংশ এবং ৩টি কঙ্কাল উদ্ধার হয়েছে। পুলিশের খাতায় ২৩ জন এখনও নিখোঁজ। দেহ শনাক্তকরণে এখন ডিএনএ (DNA) পরীক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধেই গ্রেপ্তার করা হয়েছে গোডাউন মালিক গঙ্গাধর দাসকে। অভিযোগ উঠেছে, জলাশয় বুজিয়ে তৈরি করা ওই গোডাউনে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।

তবে সরকারের এই ক্ষতিপূরণ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী একে ‘খুন’ বলে অভিহিত করে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন। অন্যদিকে, অগ্নিকাণ্ডের ৩২ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছানোয় দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)

প্রশাসনিক ও রাজনৈতিক এই টানাপোড়েনের মাঝেই এখন আনন্দপুরের ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও ফরেনসিক দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *