Climate Replace | সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কী বলছে ওয়েদার রিপোর্ট?

Climate Replace | সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, কী বলছে ওয়েদার রিপোর্ট?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যে। এর মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া (Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) আট জেলায় আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে ঝোড়ো হাওয়া। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঁচ জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, এদিন দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার। ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। মঙ্গল এবং বুধবার বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। মৎস্যজীবীদের ওই দুই দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *