Climate Replace | সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে ভিজছে পুরো রাজ্য! কতদিন চলবে এই দুর্যোগ?  

Climate Replace | সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিতে ভিজছে পুরো রাজ্য! কতদিন চলবে এই দুর্যোগ?  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গজুড়ে শুরু হয়েছে বৃষ্টির দাপট। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় চলছে বৃষ্টিপাত। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। আপাতত সেখানে খুব ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে। বৃহস্পতি ও শুক্রবার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী রবিবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টিরপূর্বাভাস রয়েছে কোচবিহারেও। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় কখনও ঝোড়ো গতিতে, কখনো আবার টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে এই দুর্যোগের পরিস্থিতি মোটামুটি ২৬ জুলাই পর্যন্ত বজায় থাকতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *