উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের পথে বাঁধা! সোমবার সকালে ফের বাড়ল বঙ্গের তাপমাত্রা। পূবালি হাওয়ার জেরে এমন ছন্দপতন বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া (Climate Replace) নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস?
সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। হাওয়া বদল হবে রাজ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে (South Bengal Climate Replace) ক্রমশ কমবে পশ্চিমি শীতল হাওয়ার প্রভাব। পরিবর্তে পূবালি বাতাস বইবে। তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। দক্ষিণবঙ্গে সোম থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।
উত্তরবঙ্গেও (North Bengal Climate Replace) পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। পাল্লা দিয়ে চলবে কুয়াশার দাপটও। পার্বত্য এলাকায় সকালের দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তে ফের তাপমাত্রা নামতে পারে। তার ফলে আবারও বঙ্গে ফিরবে শীতের আমেজ।
