Climate Replace | রথেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে! রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

Climate Replace | রথেও রেহাই নেই বৃষ্টির হাত থেকে! রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রথযাত্রায় বৃষ্টিতে ভিজবে রাজ্য। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপের প্রভাবে আজ, বৃহস্পতিবার বিকেল থেকেই রাজ্যজুড়ে দুর্যোগের সম্ভাবনা প্রবল (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা। পাহাড়ি এলাকায় বৃষ্টির ফলে ধসের আশঙ্কা থেকে যাচ্ছে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। সেখানে আকাশ মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের ১৯ ও ২০ জুলাই থেকে উত্তরবঙ্গে দুর্যোগ বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আবহাওয়া দপ্তর কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিটের মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৭ জুলাই, শুক্রবার পর্যন্ত এই নিম্নচাপের প্রভাব বজায় থাকবে।

নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় এবং জলোচ্ছ্বাসের আশঙ্কায় ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *