Climate Replace | বিদায়লগ্নে শীত, প্রেমের সপ্তাহে উষ্ণতার ছোঁয়া: ভ্যালেন্টাইন্স ডে-র আগেই পারদ চড়বে বঙ্গে 

Climate Replace | বিদায়লগ্নে শীত, প্রেমের সপ্তাহে উষ্ণতার ছোঁয়া: ভ্যালেন্টাইন্স ডে-র আগেই পারদ চড়বে বঙ্গে 

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কনকনে ঠান্ডার (Climate Replace) আমেজ কাটিয়ে এবার কি তবে বসন্তের পালা? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস সেই ইঙ্গিতই দিচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গ (South Bengal Climate Replace) থেকে কার্যত পাততাড়ি গুটিয়ে বিদায় নিতে শুরু করেছে শীত। ভোরের দিকে হালকা শিরশিরানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদ আর হালকা গরমে অস্বস্তি বাড়ছে শহরবাসীর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করবে। যদিও উত্তরবঙ্গের চিত্রটা খানিকটা ভিন্ন।

কেমন থাকবে ভ্যালেন্টাইন্স উইকের আবহাওয়া? (Valentine’s Week Climate) আজ সোমবার থেকেই আকাশ মূলত পরিষ্কার থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকেই তাপমাত্রা বাড়ার ধারা আরও স্পষ্ট হবে। দক্ষিণবঙ্গে প্রতিদিন গড়ে প্রায় ২ ডিগ্রি করে পারদ চড়তে পারে, যার ফলে ওই দিনগুলিতে রীতিমতো গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে শীতের স্থায়িত্ব: দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) চিত্রটা কিছুটা ভিন্ন। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পাহাড়ি জেলাগুলোতে এখনও ঠান্ডার দাপট বজায় রয়েছে। সপ্তাহান্তে পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দপ্তর।

পরিসংখ্যান কী বলছে? গত কয়েক বছরের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে, ফেব্রুয়ারির এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত এমনই থাকে। দিন দু’য়েক আগে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় সামান্য পারদ পতন হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। সোমবার থেকেই পারদ ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে বলা যায়, দক্ষিণবঙ্গে শীতের ইনিংস এবার শেষের পথে। খুব শীঘ্রই বসন্তের হালকা উষ্ণতা ও পলাশের রঙে সেজে উঠবে বাংলা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *