Climate Replace | বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি! উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণেও কি ভিজবে মাটি?

Climate Replace | বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি! উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণেও কি ভিজবে মাটি?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জোড়া ফলা। যার জেরে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির তীব্রতা অনেক বেশি থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বর্ষণের (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও জলীয় বাষ্পের প্রবেশের ফলে বীরভূম ও মুর্শিদাবাদে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এখানেও ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। ফলে অস্বস্তিকর গরম পুরোপুরি না কাটলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে সাময়িক রেহাই মিলতে পারে।

কেন এই অকাল বর্ষণ? আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ এবং ৫.৮ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঠেলে দিচ্ছে। এই জোড়া সিস্টেমের প্রভাবেই রাজ্যে বর্ষা-পূর্ববর্তী এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *