Climate Replace | ফের নিম্নচাপের ভ্রুকুটি! বঙ্গে বাড়বে বৃষ্টির দাপট, কী বলছে ওয়েদার রিপোর্ট?

Climate Replace | ফের নিম্নচাপের ভ্রুকুটি! বঙ্গে বাড়বে বৃষ্টির দাপট, কী বলছে ওয়েদার রিপোর্ট?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। সোমবার তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। যার প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওডিশা সংলগ্ন এলাকায়। আবহাওয়া (Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। তবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। মঙ্গলবারও বৃষ্টি চলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *