Climate Replace | ফের ঘনাচ্ছে নিম্নচাপ! বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Climate Replace | ফের ঘনাচ্ছে নিম্নচাপ! বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার রাতের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল শহর কলকাতা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। কলকাতার অনেক জায়গায় জল এখনও নামেনি। এরই মাঝে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। যার জেরে পুজোর মুখের বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা আপাতত কম রয়েছে (Climate Replace)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।‌ এদিন দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ির পাশাপাশি সতর্কতা রয়েছে কোচবিহারেও। তবে শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, নিম্নচাপের প্রভাবে পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তাছাড়া, অষ্টমীতে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নবমীর রাত থেকে ফের শুরু হতে পারে ঝড়-বৃষ্টির দাপট। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। শনিবার অর্থাৎ পঞ্চমীতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। রবিবার অর্থাৎ ষষ্ঠীতেও দক্ষিণের সব জেলাতেই কমবেশি ঝড়-বৃষ্টি চলবে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *