Climate Replace | নিম্নচাপের ভ্রূকুটি! সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরে কি মিলবে স্বস্তি?

Climate Replace | নিম্নচাপের ভ্রূকুটি! সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, উত্তরে কি মিলবে স্বস্তি?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত ঘূর্ণাবর্তের জেরে ফের দুর্যোগের মুখে বাংলা (Climate Replace)। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ জুলাই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে চলেছে, যার প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা আলাদা (North Bengal)। সেখানে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ থাকলেও ভারী বৃষ্টির বিশেষ কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আরও কমবে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বড় ধরনের দুর্যোগের পূর্বাভাস নেই, তবে বিক্ষিপ্তভাবে কিছু জেলায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আবহাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব-পশ্চিম মেদিনীপুরের জন্য ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে, যেখানে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) থাকবে। রবিবার ভারী বৃষ্টির সময় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের ৩ জুলাই থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *