Climate Replace | নিম্নচাপের প্রভাব, রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

Climate Replace | নিম্নচাপের প্রভাব, রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ওডিশা থেকে নিম্নচাপ ছত্তিশগড়ের দিকে এগোলেও নতুন করে সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া (Climate Replace) নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) শনিবার ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে ওপরের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরেও প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলবে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal Climate Replace) কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া। মঙ্গলবারের পর থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদী হাওয়া অফিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *