Climate Replace | তুমুল বৃষ্টির পূর্বাভাস, বইবে ৬০ কিমি বেগে ঝড়! রাজ্যের আবহাওয়ার বড় আপডেট  

Climate Replace | তুমুল বৃষ্টির পূর্বাভাস, বইবে ৬০ কিমি বেগে ঝড়! রাজ্যের আবহাওয়ার বড় আপডেট  

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস। অধিকাংশ জেলাতেই দাপট দেখাবে কালবৈশাখী। বিশেষত বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যার জেরে হেরফের হবে তাপমাত্রাতেও (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) অধিকাংশ জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া জারি থাকবে। আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কালিম্পং ও কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও কমবেশি ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। তবে শুক্রবারের পর এখানেও বৃষ্টি ও ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পাশাপাশি ৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতার আকাশও সকাল থেকেই মেঘলা। কলকাতায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শহরবাসীকে গরম থেকে মুক্তি দেবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

সমুদ্র বর্তমানে উত্তাল থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। তাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *