Climate Replace | তীব্র গরমে নাজেহাল বাংলা, কবে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস?

Climate Replace | তীব্র গরমে নাজেহাল বাংলা, কবে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে বিপর্যস্ত গোটা পশ্চিমবঙ্গ। বর্ষা প্রবেশের অপেক্ষায় থাকলেও আপাতত তার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া নিয়ে কী পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর? তা জেনে নিন (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের (North Bengal) বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তাপ্রবাহের পূর্বাভাসও রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। আগামীকালও আবহাওয়া একই রকম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। বিশেষত, আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত তাপমাত্রা একই থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে। গরম ও ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতার ক্ষেত্রেও আগামী কয়েকদিন গরমের দাপট বজায় থাকবে, বৃষ্টির জন্য অপেক্ষাই করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *