Climate Replace | উত্তরবঙ্গে কুয়াশার দাপট, দক্ষিণে চড়ছে পারদ! সরস্বতীপুজোর মুখে কি পালটাবে বাংলার আবহাওয়া?

Climate Replace | উত্তরবঙ্গে কুয়াশার দাপট, দক্ষিণে চড়ছে পারদ! সরস্বতীপুজোর মুখে কি পালটাবে বাংলার আবহাওয়া?

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতায় মাঘ মাস পড়তেই শীতের দাপট যেন কিছুটা স্তিমিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আগামী কিছুদিন আবহাওয়া এমনটাই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের (Climate Replace)। সামনেই সরস্বতীপুজো, আর তার আগে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে (North Bengal) এখনও শীতের আমেজ বেশ ভালোই বজায় আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে ঘন কুয়াশার হলুদ সতর্কতা। আগামী মঙ্গলবার পর্যন্ত এই জেলাগুলিতে সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলায় শুষ্ক আবহাওয়ার পাশাপাশি কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। হিমালয় সংলগ্ন এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে, খুব বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (South Bengal) ভোরের দিকে দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত পরিষ্কার থাকছে। বুধবার পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে। তবে সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। পশ্চিমের জেলা যেমন বাঁকুড়া ও পুরুলিয়ায় এখনও হাড়কাঁপানো ঠান্ডার রেশ রয়েছে। সরস্বতীপুজোর সময় আবহাওয়া মনোরম থাকলেও ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *