Climate Replace | ‘মন্থা’র প্রভাব, উত্তরে বৃষ্টি অব্যাহত, পূর্বাভাস দক্ষিণেও, শীতের দেখা মিলবে কবে?

Climate Replace | ‘মন্থা’র প্রভাব, উত্তরে বৃষ্টি অব্যাহত, পূর্বাভাস দক্ষিণেও, শীতের দেখা মিলবে কবে?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Montha)-র প্রভাব এখনও রয়েছে বঙ্গে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। আর তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া (Climate Replace) নিয়ে কী জানাল আবহাওয়া দপ্তর?।

উত্তরবঙ্গে (North Bengal Climate Replace) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু’-একটি জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কায় ওই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

এদিন দুপুরের পর থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর ও মালদায়ও দুপুর পর্যন্ত বৃষ্টি চলবে। তারপর ধীর ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শীতের আমেজ মিলতে পারে পার্বত্য জেলাগুলিতে।

অন্যদিকে, এদিন দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল অঞ্চল ছাড়া বাকি সব জেলাতেই রোদের দেখা মিলতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমায় আর্দ্রতা কমবে। বাতাস শুষ্ক হলেই রাতের তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। মঙ্গলবার থেকে হালকা কুয়াশার দেখা মিলতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *