CJP’s Abhijeet Dipke begins indefinite quick after Sonam Wangchuk moved to hospital

CJP’s Abhijeet Dipke begins indefinite quick after Sonam Wangchuk moved to hospital

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


২০ দিন ধরে যন্তর মন্তরে অনশনরত সোনম ওয়াংচুককে শনিবার সকালে হাসপাতালে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। এদিকে, ‘ককরোচ জনতা পার্টি’-র নেতা অভিজিৎ দীপকে শনিবার ঘোষণা করেছেন, তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। দীপকের অভিযোগ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। এবং দিল্লি পুলিশ তাঁকে মারধর ও আটক করে।

জানা গিয়েছে, দিল্লি পুলিশ যন্তর মন্তরের বিক্ষোভকারীদের দ্রুত ওই স্থান খালি করার আহ্বান জানিয়েছে। ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিক্ষোভস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০ জুলাই ওয়াংচুক ও তাঁর সমর্থকদের সংসদ অভিমুখে যে মিছিলের পরিকল্পনা রয়েছে, তার ঠিক দু’দিন আগে এই ঘটনাটি ঘটল। শুক্রবারই অভিজিৎ অভিযোগ করেছিলেন, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ওয়াংচুকের ওপর হামলা চালানো হয়েছিল!

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *