Chorbagan idol immersion | চোরবাগানের প্রতিমা নিরঞ্জন

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সিট প্রধান অনিন্দিতা রায় সরস্বতীর (Anindita Roy Saraswati) সবুজ সঙ্কেত মিলতেই শনিবার প্রতিমা বিসর্জনের পথে হাঁটে পুজো কমিটি। এদিন দুপুরে সেই অভিশপ্ত মণ্ডপ চত্বর থেকে প্রতিমা বাইরে নিয়ে আসা হয়। অত্যন্ত সংবেদনশীল এই কাজ সম্পন্ন করতে বিশেষভাবে প্রায় ৪০ জন কুলিকে নিয়োজিত করা হয়েছিল। সিটের নির্দিষ্ট নির্দেশ ছিল, তদন্তের স্বার্থে মণ্ডপের মূল কাঠামো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সেই নিয়ম মেনেই সম্পূর্ণ পরিকাঠামো অক্ষুণ্ণ রেখে প্রতিমা বাইরে বের করা হয় এবং কিছুক্ষণের জন্য সেন্ট্রাল এভিনিউয়ের (Central Avenue) ওপর রাখা হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

উল্লেখ্য, বিজয়া দশমী পেরিয়ে গেলেও এই বিতর্কিত পুজো মণ্ডপের প্রতিমা বিসর্জন নিয়ে ধোঁয়াশা কাটছিল না। গত বৃহস্পতিবার স্বয়ং সিট প্রধান ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে নিরঞ্জনে অনুমতি দেন, তবে তদন্তের খাতিরে মণ্ডপটি অবিকৃত রাখার শর্ত দেন। সেই নির্দেশ মেনেই শনিবার চূড়ান্ত পদক্ষেপ করে কমিটি। গত মহাসপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন চোরবাগান মণ্ডপ চত্বরে হুড়োহুড়ি ও পদপিষ্টের ভয়াবহ ঘটনায় ১৯ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। ঘটনার নিরপেক্ষ তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) ইতিমধ্যেই দুই ঘোষকসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। সমস্ত আইনি প্রক্রিয়া ও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে অবশেষে বিষাদের ছায়ায় সম্পন্ন হলো চোরবাগানের প্রতিমা বিসর্জন।

The publish Chorbagan idol immersion | ১৯ জনের মৃত্যুশোক আর বিষাদকে সঙ্গী করেই চোরবাগানের প্রতিমা নিরঞ্জন, বিদায় নিলেন দুর্গা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *