Chopra | ডোক নদীতে স্নান করতে নেমে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র, তল্লাশিতে ডুবুরি

Chopra | ডোক নদীতে স্নান করতে নেমে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র, তল্লাশিতে ডুবুরি

ভিডিও/VIDEO
Spread the love


চোপড়া: স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক অষ্টম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার বিকেলের এই ঘটনায় চোপড়ার (Chopra) সোনাপুর গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি ধর্মগছ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিখোঁজ ছাত্রের নাম আব্দুল সালাম (১৩)। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বাড়ি থেকে ছাগলের জন্য ঘাস কাটার কথা বলে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল সালাম। এরপরেই স্থানীয় শিতপাড়া সংলগ্ন ডোক নদীতে সালাম তার বন্ধুদের সঙ্গে স্নান করতে নামে। স্নান করার সময় হঠাৎই গভীর জলে তলিয়ে যায় সালাম। নদীর পাড়ে থাকা তার ছোট ভাই দাদাকে ডুবতে দেখে দৌড়ে বাড়িতে খবর দেয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘক্ষণ তার খোঁজ করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরের খোঁজে ডুবুরি ডাকা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনও হদিস মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *