Chopra | চোখ ধাঁধানো আলোকসজ্জা! নজর কাড়ছে চোপড়া থানার আবাসিক কালী মন্দিরের পুজো

Chopra | চোখ ধাঁধানো আলোকসজ্জা! নজর কাড়ছে চোপড়া থানার আবাসিক কালী মন্দিরের পুজো

শিক্ষা
Spread the love


চোপড়া: আলোর রোশনাইয়ে ভাসল চোপড়া। আর সেই আবহেই সোমবার সন্ধ্যায় চোপড়া থানার আবাসিক কালী মন্দিরের পুজোর উদ্বোধন করলেন ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস। এর পাশাপাশি থানা চত্বরে এদিন উদ্বোধন করা হয় লেডিস পুলিশ ব্যারাক কাম পুলিশ মেসের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক হামিদুল রহমান, বিডিও সমীর মন্ডল, আইসি সুরজ থাপা প্রমুখ।

এবারে চোপড়া থানার আবাসিক মন্দির কমিটি বেশ বড় পুজোর আয়োজন করেছে। এদিন পুজোর মঞ্চ থেকে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এর পাশাপাশি উদ্ধার হওয়া হারানো মোবাইল ফেরত দেওয়া হয় ১৫ জনকে। অপরদিকে বিশেষ সামাজিক কাজের জন্য স্থানীয়দের মধ্যে ৫ জনকে সন্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *