Samsi | চাঁচলের রঙিন ক্লাবের শ্যামা পুজোর সূচনা, উপস্থিত রাজ্যের মন্ত্রী

Samsi | চাঁচলের রঙিন ক্লাবের শ্যামা পুজোর সূচনা, উপস্থিত রাজ্যের মন্ত্রী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মুরতুজ আলম,সামসী: সোমবার দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যায় চাঁচল সদরের রঙিন ক্লাবের শ্যামা পুজোর সূচনা হল। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুজোর সূচনা করেন ভারত সেবাশ্রমের চাঁচল শাখার সভাপতি স্বামী ঋতমানন্দ মহারাজ।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন,মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি, চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা সহ অন্যান্যরা। পুজো কমিটির সদস্য অভিষেক সাহা জানান, পঞ্চম বর্ষে রঙিন ক্লাবের পুজোয় এবারের থিম রঙ্গিলা রাজস্থান। মরুরাজ্য রাজস্থানের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপ সজ্জায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *