চোপড়া: রাতেই বাজারের উদ্দেশে বেরিয়ে ছিলেন। শনিবার সকালে চা বাগান থেকে উদ্ধার হল মহিলার হাত-পা বাঁধা, গলায় ফাঁস লাগানো মৃতদেহ (Womans physique discovered)। ঘটনাটি ঘটেছে চোপড়া (Chopra) থানার অধীন লোচুগাছ এলাকায়। মহিলাকে ধর্ষণ (Rape Case) করে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
মৃতার নাম কল্পনা টপ্পো (৪০)। স্থানীয় মুনিয়াগছ এলাকায় শ্রমিক কোয়ার্টারে থাকতেন। গতকাল রাতে বাজারে যাচ্ছি বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে নানান জায়গায় খুঁজেও তার খোঁজ মেলেনি। মৃতার বড় ছেলে আকাশ জানিয়েছেন, আগে ওই চা বাগানেই কাজ করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই বাগানের চা শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়েছিলেন। তারা দেখতে পান বাগানের মধ্যেই কল্পনার দেহ পড়ে রয়েছে। মৃতার হাত-পা বাঁধা ছিল। গলায় ফাঁস দেওয়া ছিল। ওই দৃশ্য দেখে কার্যত আঁতকে ওঠেন শ্রমিকেরা।
ঘটনায় ইতিমধ্যেই মহিলার ভাগ্নী জামাইকে আটক করেছে পুলিশ। বাগানের স্টাফ বিমল সাহি বলেন, ‘সকালে এক শ্রমিক দৌড়ে এসে কল্পনার দেহ পড়ে থাকার কথা বলেন। পরে পুলিশ (Police) দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।’
