Chicago | ওয়াশিংটনের পর শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা ট্রাম্পের! জোর জল্পনা মার্কিন মুলুকে

Chicago | ওয়াশিংটনের পর শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনা ট্রাম্পের! জোর জল্পনা মার্কিন মুলুকে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াশিংটনের পর এবার শিকাগোতে (Chicago) ন্যাশনাল গার্ড মোতায়েনের (Army deployment) পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। এমনটাই দাবি এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

মূলত আমেরিকায় বেড়ে চলা অপরাধ, অবৈধ অভিবাসন দমনের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আগেই ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সূত্রের খবর, সেপ্টেম্বরের মধ্যেই কমপক্ষে কয়েক হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারে মার্কিন প্রতিরক্ষা বিভাগ (Pentagon)। কয়েক সপ্তাহ ধরেই এই পরিকল্পনা চলছে বলে খবর।

এদিকে, শুক্রবারই সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘গোটা শিকাগো সমস্যায় ভরা। এই শহরের মেয়র যে অরাজগতা তৈরি করে রেখেছে, তা কল্পনাতীত। আমরা এটিকে ঠিক করে দেব।’ অন্যদিকে, শনিবার গভীর রাতে পেন্টাগন একটি বিবৃতিতে বলেছে, ‘আমরা পরবর্তী অভিযানের বিষয়ে এখনই কিছু প্রকাশ্যে আনছি না। তবে সরকারি সমস্ত সম্পদ এবং কর্মীদের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এনিয়ে কিছু পরিকল্পনা রয়েছে আমাদের।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনকে অপরাধে ভরা একটি শহর হিসেবে চিহ্নিত করেছিলেন। তাঁর দাবি, ডেমোক্রাটদের দখলে থাকা এই রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। যে কারণে রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন তিনি। যদিও বিচার বিভাগের তথ্য অনুসারে, গত ৩০ বছরের মধ্যে ওয়াশিংটনে অপরাধের হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের মতো শিকাগোও ডেমোক্রাট শাসিত রাজ্য। ফলে বিরোধীদের রুখতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *