Chennai | দীপাবলির আবহে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই! জলমগ্ন রাস্তাঘাট, পরিস্থিতির দিকে নজর স্ট্যালিনের

Chennai | দীপাবলির আবহে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই! জলমগ্ন রাস্তাঘাট, পরিস্থিতির দিকে নজর স্ট্যালিনের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে শুরু হয়েছে দীপাবলি উদযাপন। আর এই উৎসবের আবহেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাইয়ের (Chennai) জনজীবন। ফলে জলমগ্ন হয়ে রয়েছে বেশ কয়েকটি এলাকা (Heavy rain)।

আইএমডি-এর তরফে আগেই জানানো হয়েছিল, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আর তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলেই শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২২ অক্টোবর পর্যন্ত উপকূলীয় তামিলনাডুজুড়ে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টু, কুদ্দালোর, নাগাপট্টিনম, কোয়েম্বাটোর, তিরুপুর, মাদুরাই, বিরুধুনগর, রামানাথপুরম, শিবগঙ্গা সহ বিভিন্ন জেলাগুলিতে ৬৪.৫ মিলিমিটার থেকে ১১১.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

এদিকে, বৃষ্টির কারণে নীলগিরি পার্বত্য অঞ্চলের কাল্লার এবং কুন্নুরের মধ্যে একাধিক জায়গায় ধস নেমেছে। ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। বৃষ্টির কারণে থড়ুকুট্টি এলাকায় সমস্ত স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রবিবারই রাজ্য জরুরি অপারেশন সেন্টারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে বৈঠক করেন তিনি। উপকূলীয় এবং নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন স্ট্যালিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *